বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭


আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

ক্রীড়া প্রতিবেদক
ম্যাচের পর বাংলাদেশ যুবাদের মুখে জয়ের হাসি। ছবি: আনিস মাহমুদ পচেফস্ট্রুম টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। মোস্তাফিজ-তাসকিনদের কঠিন পরীক্ষা নিচ্ছেন দুই প্রোটিয়া ওপেনার। তবে সিলেটে ভিন্ন ছবি। আফগানিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানদের তারা হারিয়েছে ১৪৫ রানে।